PRIYOBANGLANEWS24
২৯ অগাস্ট ২০২১, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে একাধিক মামলার দুই আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় খুন, অস্ত্র ও মাদকের একাধিক মামলার দুই আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-১০।

গ্রেপ্তাররা হলেন- ডাকাত দলের দুই সদস্য মোঃ ফরহাদ হোসেন জোজো (২৮) ও মোঃ আলআমিন (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ উপজেলাসহ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা শহরের
বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের নিকট থেকে দু’টি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের মামলা দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোর্পদ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০