PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২০, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কম্বলে ঠান্ডা লেপের বাজার! (ভিডিও)

ক্যালেন্ডারের পাতায় এখন শীতকাল। পৌষে শীতের ঝাঁকুনিতে অনেকে কাবু হলেও মাঘের ঝাঁকুনিটা এখনও লাগেনি সেভাবে। গেল কয়েকদিন আগে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ দেখে অনেকে ভিড় জমিয়েছিলেন লেপ-তোষকের দোকানে। ওই সময় লেপ তৈরির কারিগররা কিছুটা ব্যস্ত সময় পাড় করলেও গত এক সপ্তাহ ধরে অনেকটা ঢিলেঢালা ভাবেই সময় পার করছেন ধুনকাররা। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে কম দামেই কিনতে পাওয়া যাচ্ছে কম্বল, তাই লেপের বেচাকেনা নেই আগের মতো।

দোহার ও নবাবগঞ্জ উপজেলার জয়পাড়া, বাগমারা সহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি দোকানেই রয়েছে লেপ-তোষকের পর্যাপ্ত মজুদ। বিক্রেতা ও কারিগররা জানান, অন্যবারের চেয়ে লেপ-তোষক তৈরির কাঁচামাল তুলা ও কাপড়ের দাম অনেকটা চড়া। যে কারণে বেশি দামে লেপ কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা।

বাজার ঘুরে জানা যায়, প্রতিকেজি সাদা গার্মেন্টস তুলা ৬০ থেকে ১২০ টাকা, গার্মেন্টসর কালো তুলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকা, শিমুল তুলা ৬শ’ থেকে ৬শ’ ৫০ টাকা, কার্পাস তুলা ২শ’ থেকে ২শ’ ৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। লেপ তৈরির লালশালু কাপড় মানভেদে প্রতিগজ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সব মিলিয়ে লেপ তৈরির খরচ বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর বিক্রির পরিমাণ খুবই কম।

এবার কার্পাস তুলায় প্রতি ডবল লেপ তৈরিতে খরচ হচ্ছে ১২ থেকে ১৫’শ টাকা এবং সিঙ্গেল লেপ তৈরিতে ৭ থেকে ৯’শ টাকা খরচ হচ্ছে বলে জানান দোকান ও ক্রেতারা। এদিকে ফুটপাত গুলোতে পাওয়া যাচ্ছে ২৫০-৩০০ মধ্যে নানা রকমের কম্বল।

তবে পৌষের শীতের ঝাঁকুনি যদি মাঘে এসেও লাগে তাহলে লেপ বিক্রির সুযোগটা কিছুটা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন

https://www.facebook.com/priyobanglanews/videos/107975780640948/
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০