PRIYOBANGLANEWS24
২৪ অগাস্ট ২০২১, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শ্যালকের সঙ্গে দ্বন্দ্বে দুলাভাই খুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শ্যালকের সঙ্গে দ্বন্দ্বে ধাঁরালো অস্ত্রের আঘাতে দুলাভাই খুন হয়েছেন। উপজেলার জিনজিরা বাজার এলাকার কালাচাঁন মার্কেটের সামনে সোমবার রাতে প্রকাশ্যে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম।

নিহত মো. ইয়াসিন (৪০) শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৌলভীকান্দি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। কেরানীগঞ্জের মডেল থানাধীন নজরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে থাকতো সে।

স্থানীয়রা বলছেন, ইয়াসিন অটোরিকশা চালাতেন। পাশাপাশি মাদক সেবনসহ মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলো সে। তার শ্যালক সোহাগও মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি সালাম প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ইয়াসিনের সঙ্গে তার শ্যালক সোহাগের দ্বন্দ্ব ছিল। এ জের ধরে সোহাগ ও আরও কয়েকজন রাতে ওই এলাকায় প্রকাশ্যে এ হত্যাকান্ড ঘটিয়েছেন। মূলত শ্যালক দুলাভাই দ্বন্দ্বে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। তাদের উভয়ের নামেই থানায় একাধিক মামলা রয়েছে।

সোহাগের নামে দস্যুতা ও ডাকাতির চেষ্টার মামলাসহ একাধিক ও নিহত ইয়াসিনের বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলেন ওসি।

কি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে জানতে চাইলে ওসি সালাম বলেন, এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে তদন্ত চলছে। এছাড়াও এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে দ্বন্দ্বের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেন ওসি।

ঘটনার পর থেকেই নিহতের শ্যালকসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যান্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি সালাম জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০