PRIYOBANGLANEWS24
১৯ অগাস্ট ২০২১, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় হত্যা মামলার এজাহার-নামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ৯টায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে বুধবার দুপুরে মোঃ রুবেল হোসেন (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এ বছরের ১৫ই জুলাই কেরানীগঞ্জের অটোরিকশা চালক সাগর (২০) এর সঙ্গে তার বন্ধু শুভ, শামীম ও রুবেলসহ অন্যান্য বন্ধুদের ঝগড়া হয়। এর জেরে ১৭ই জুলাই রাতে সাগর অটোরিকশা চালিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া যাওয়ার পথে কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্পের সামনে এসে অটোরিকশা থামালে রুবেল ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে রিকশা থেকে নামিয়ে মারধর করতে থাকে। এসময় সাগর প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে রুবেল সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে দ্রুত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের বাবা জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০