PRIYOBANGLANEWS24
১৭ অগাস্ট ২০২১, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌপুলিশের অভিযানে ৫০ লাখ মিটার কারেন্ট জালসহ গ্রেপ্তার ৭

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ লাখ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ আগস্ট) নৌ পুলিশ ঢাকার ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া’র অতিরিক্ত পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

জানা যায়, সোমবার (১৬ আগস্ট) চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকায় চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সগ চাঁদপুর, মোহনপুর ও নরসিংহপুর নৌ পুলিশ ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৫০ লাখ ১১ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়। এসময় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৭ জনকে গ্রেপ্তার এবং ২টি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন ,“সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূলে নৌ পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ক্রমাগত এসব অভিযানের ফলে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার অনেকাংশে কমে এসেছে। নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষনে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০