PRIYOBANGLANEWS24
১৭ অগাস্ট ২০২১, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত

বাংলাদেশে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, ওই নারীর স্যাম্পল মার্চ মাসে নেয়া হয়েছিলো রাজধানী থেকে। তবে আশার কথা হলো এর পরে আরও একশ জিনোম সিকোয়েন্স করা হলেও ল্যাম্বডা ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি।

জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জিনোম সিকোয়েন্স করে।

করোনা ভাইরাস আবির্ভুত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত মিউটেশনের মাধ্যমে এর রুপ পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে আলফা, বেটা,গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন নতুন ভ্যারিয়েন্ট। ডেল্টার পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এরই মধ্যে ৩০টি দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম ল্যাম্বডা ভ্যারিয়েন্ট ধরা পড়ে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এরপর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরো ভয়াবহ হবে এই ভ্যারিয়েন্ট। কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০