PRIYOBANGLANEWS24
১৬ অগাস্ট ২০২১, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিবের গাড়ীতে ডাকাতির ঘটনায় ডাকাতদলের সর্দার বস মারুফসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে, দলনেতা বস মারুফ, রোমান ওরফে লোবান মৃধা, আসিফ, ছোট মারুফ, শহীদ ওরফে কালু হাসান, নাসির ওরফে নাফিজ, রাজিব ও আনসার।

আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব হাবিবুর রহমান গত ৫ আগষ্ট রাতে কেরানীগঞ্জের আখাইল থেকে বেলনা রোড দিয়ে নিজ বাড়ী কলাতিয়ায় ফিরছিলেন। এসময় ডাকাতদলরা পথে কলাগাছ ও পাট গাছের আটি ফেলে রাস্তা বন্ধ করে ওৎ পেতে থাকে। রাস্তা বন্ধ দেখে গাড়ি থামায় উপ-সচিব। তখন ডাকাতরা গাড়ীর গ্লাস ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও রুপার কোমড়ের বিছা নিয়ে যায়। উক্ত ঘটনার পরের দিন ৬ আগষ্ট উপসচিবের ড্রাইভার মিজান বাদী হয়ে মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে গতকাল (রবিবার) রাত থেকে আজ দিন পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রথমে কালু ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ ও ডিবির যৌথদল। পরে কালুর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের বাকী সদস্যদের কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহ্যত ১১ টি দেশীয় অস্ত্র ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ৮ হাজার টাকা, ৩ টি অটোরিক্সা ও রুপার বিছা। এসব সংজ্ঞবদ্ধ ডাকাতদল কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০