PRIYOBANGLANEWS24
১৪ অগাস্ট ২০২১, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ১২৭ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে ‘ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন’

ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদ, গোল্লা ও তুইতালে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ১২৭টি পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠান ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর সাথে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে সংগঠনটি।

শুক্রবার ঢাকা ক্রেডিটের হাসনাবাদ সেবাকেন্দ্র সহ গোল্লা ও তুইতালের তিনটি স্পট থেকে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাসনাবাদ ধর্মপল্লীর পাল-পুরোহিত স্ট্যানিসলাস গমেজ, গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত স্ট্যানলি কস্তা, তুইতাল ধর্মপল্লীর পাল-পুরোহিত পংকজ রড্রিক্স, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ, হাসনাবাদ ক্রেডিটের চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়াইয়া, ভাইস-চেয়ারম্যান রক্সি গমেজ, নয়নশ্রী ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান খ্রীষ্টফার দেছা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঢাকা ক্রেডিটের উপদেষ্টা দুলাল গমেজ, গোল্লা ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের উপদেষ্টা টমাস রোজারিও, গোল্লা ক্রেডিটের চেয়ারম্যান সুজন আগষ্টিন গমেজ, ভাইস-চেয়ারম্যান ও পালকীয় পরিষদের সেক্রেটারি বিমল গমেজ, গোল্লা ক্রেডিটের সেক্রেটারি প্রভাত পিটার গমেজ, ম্যানেজার বার্নাড পরিমল গমেজ, সাধু যোসেফ সমাজের সভাপতি ও তুইতাল ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান যোসেফ নির্মল গমেজ, তুইতাল ক্রেডিটের সেক্রেটারি অঞ্জলী দেছা, ট্রেজারার জর্জ গমেজ, ডিরেক্টর বাবলু কোড়াইয়া, লেখক যোসেফ শরৎ গমেজ, তুইতাল ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান থিওফিল গমেজ, সেন্ট যোসেফ ক্লাবের সভাপতি শ্যামল ডি’কস্তা, যুব কমিটির সদস্য জনি গমেজসহ আরও অনেকে। তিনটি ধর্মপল্লীতে ১২৭টি অতিদরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্য সহায়তা ও মাস্ক দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের মাধ্যমে যে সামাজিক কার্যক্রম শুরু হয়েছে এর মাধ্যমে ফাদার চার্লসের কথা দেশের আরও বেশি মানুষ জানতে পারবে। সমবায়ের মূল্যবোধ ধারণ করতে পারবে। তাঁরা আহ্বান করেন যেন করোনায় স্বাস্থ্য বিধি মেনে চলেন ও মাস্ক ব্যবহার করেন।
এই ত্রাণ কার্যক্রমের সবচেয়ে বড়ো অংশিদার হয়েছে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। ফাউন্ডেশনটির মাধ্যমে ত্রাণ কার্যক্রমে প্রায় ৭৫ শতাংশ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা ক্রেডিট। এ ছাড়াও বিভিন্ন ক্রেডিট, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও অর্থ সহায়তার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত ১৬ শত পরিবার এই ত্রাণ পাবে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০