PRIYOBANGLANEWS24
৯ অগাস্ট ২০২১, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমদিনে দোহারে ২৩৭ জন টিকা প্রত্যাশীকে ফ্রি রেজিষ্ট্রেশন সেবা দিল ‘প্রিয়সংঘ’

গণটিকা কার্যক্রমে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ‘ফ্রি রেজিষ্ট্রেশন সেবা’ শুরু করেছে ঢাকার দোহার উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয়সংঘ’। সোমবার (৯ আগষ্ট) থেকে তিনটি বুথের মাধ্যমে দোহার উপজেলার টিকা প্রত্যাশী মানুষকে এ সেবা প্রদান করা হয়।

প্রথমদিনেই ২৩৭ জনকে ফ্রি রেজিষ্ট্রেশন সেবা প্রদান করে সংগঠনটি। প্রিন্ট করে দেয়া হয় টিকা কার্ড। উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় এক্সিম ও যমুনা ব্যাংকের পাশে তিনটি বুথ স্থাপন করে ‘প্রিয়সংঘ’। সংগঠনটির অর্ধশতাধিক সদস্য টিম গঠন করে ধাপে ধাপে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টানা ১২ ঘন্টা এ সেবা প্রদান করেন। পাশাপাশি মাস্ক না পড়ে রেজিষ্ট্রেশন করতে আসা ব্যক্তিদের মাস্ক প্রদান করা হয়।

আগামী সাতদিন প্রতিদিন একই সময়ে ১২ ঘন্টা করে জনমুখী এ সেবা অব্যাহত থাকবে বলে জানান এ কার্যক্রমের সমন্বয়ক অমিতাভ অপু। তিনি জানান, বিনা খরচে টিকা সনদ প্রিন্ট করে দেয়ার সেবাও দিবে ‘প্রিয়সংঘ’।

ফ্রি রেজিষ্ট্রেশন সেবা গ্রহণ করতে আসা তানিয়া আক্তার বলেন, শনিবার জয়পাড়ার একটি কম্পিউটার দোকানে গিয়েছিলাম তিনজনের রেজিষ্ট্রেশন করতে। একঘন্টা অপেক্ষার পর একজনেরটা করতে পেরেছি। তাও ৫০ টাকা দিতে হয়েছে। সেখানে প্রিয়সংঘের বুথে এসে খোলামেলা পরিবেশে বিনা খরচে আমাদের পরিবারের অন্য দুইজনের রেজিষ্ট্রেশন করালাম।

শুধু তানিয়া আক্তার নয়, ফ্রি রেজিষ্ট্রেশন সেবা নিতে আসা অনেকের মন্তব্য দেশের প্রতিটি এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো যদি এ ধরণের কার্যক্রমে এগিয়ে আসত তাহলে ভোগান্তি কমত সাধারণ মানুষের। তবে টিকার রেজিষ্ট্রেশন ওয়েবসাইটের সার্ভার ব্যস্ত থাকার কারণে দীর্ঘসময় অপেক্ষা করেও ওটিপি কোড না পাওয়ার অভিযোগ ছিল তাদের। এছাড়া রেজিষ্ট্রেশন করে ২০/২৫ দিন অতিবাহিত হলেও টিকা গ্রহণের তারিখের এসএমএস না পাওয়ার অভিযোগ ছিল টিকা প্রত্যাশীদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০