PRIYOBANGLANEWS24
৭ অগাস্ট ২০২১, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ

চাঁদপুর ও মুন্সিগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জব্দ করেছে নৌপুলিশ। চাঁদপুর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ১০ লাখ ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

শনিবার (৭ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য সম্পদকে রক্ষা করার জন্য নৌ পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর নৌ থানা পুলিশ গত ৫ ও ৬ আগষ্ট চাঁদপুর সদর উপজেলায় পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পর পর দুইদিন অভিযান পরিচালনা করে ৫ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে।

অপরদিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি উপজেলার মালির পাথর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত জালের সর্বমোট মূল্য আনুমানিক ১ কোটি ৯৬ লাখ টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নৌপুলিশ।

নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন ,“কারেন্ট জাল সকল প্র্রকার মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষতিকারক। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের নিমিত্তে এবং একই সাথে বর্হিবিশ্বে মাছ রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধের জন্য নৌ পুলিশ নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করছে। নদীমাতৃক এই দেশের নৌপথের সুরক্ষা ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০