PRIYOBANGLANEWS24
১ অগাস্ট ২০২১, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকা গ্রহণে উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ: নির্মল রঞ্জন গুহ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য ২৮ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার রাতে ওই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাদের হাতে তিনি সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনার টিকা গ্রহণে উৎসাহিত করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঠে কাজ করার নির্দেশ দেন নির্মল গুহ। তিনি বলেন, করোনা থেকে দেশের মানুষকে রক্ষায় তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সহায়তার পাশাপাশি মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম চলবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাফর ইকবাল লাভলু, ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি তানভীর বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ, সদস্য মহন্ত কুমার হালদার, নবাবগঞ্জ উপজেলার সভাপতি পলাশ চৌধুরী, সহ-সভাপতি দেব দুলাল হাজরা, শেখ সুজন বাবু, সেলিম খান, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, রতন মন্ডল সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০