PRIYOBANGLANEWS24
২৭ জুলাই ২০২১, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘কেউ তো এক কেজি চাইলও দেয় না’

আমাগো তো পেটআছে। কেউ তো এক কেজি চাইলও দেয় না। খাবার না দিয়ে লকডাউন দিলে কি অইবো, আমাগো পোলাপান নিয়া তো বাঁচতে অইবো। তাইলে আমরা ক্যামনে বাচুম। আক্ষেপের স্বরে কথাগুলো বলছিলেন রিক্সাচালক জাহাঙ্গীর।

তপ্ত রোদ। চারপাশ অনেকটা জনশূন্য। সড়কে তেমন মানুষজন নেই। কিছুক্ষন পর পর পুলিশের টহল চলছে। পুলিশ দেখলেই রিক্সা নিয়ে দৌড়ে পালাচ্ছেন।

মধ্যবয়সী রিক্সাচালক মো. জাহাঙ্গীর । ১২ বছর ধরে রিক্সার চাকার সাথে তার সংসারের চাকা ঘুরে। বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। রিক্সা চালিয়ে কোন রকম সংসার চালিয়ে বেঁচে থাকলেও লকডাউনে বিপাকে পড়েছেন। সকালে বের হয়েও দুপুর পর্যন্ত ইনকাম করেছেন ২৭০ টাকা। স্বাভাবিক দিনগুলোতে ৪০০/৪৫০ টাকা হয়ে যেতো দুপুরের মধ্যে। এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি তার। রিক্সার জমা আর বিদ্যুৎ বিল যোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। সব মিলিয়ে চোঁখে মুখে হতাশা। কারন লকডাউনে সকালে একটু যাত্রী পাওয়া গেলেও দুপুরের পর যাত্রীই পাওয়া যায় না।

লকডাউনে বের হয়েছেন কেন? এমন প্রশ্ন করতেই জাহাঙ্গীর বলে উঠেন, বাবা খামু কী? সরকার তো ভালোর জন্য লকডাউন দিছে। আমাগো তো পেট আছে। পোলাপান নিয়া বাচুম কেমনে? কেউ তো এক কেজি চাইলও দেয়। সরকার তো আমাগো দুই চারয়ানা দিবো না। খাওনও দিবো না। তাইলে আমরা কি খাইয়া বাচুম। ৫/৬ জন মানুষ আমাগো বাড়ি। পুলিশ তো ধাওয়া দিতেই থাকে। এইডার মধ্যেই চুরি চামারী কইরা রিক্সাডা নিয়া বাইর অই। রিক্সাডার উপরেই ভরসা কইরা বাইচা আছি। কয়দিন পরপরই লকডাউন দেয়। আমাগো পেটে খাইবার থাকে না। ঘরে থাকে না চাইল। একদিন না বাইরাইলে ছেলে সন্তান না খাইয়া থাকে। কেউ তো বলে না যে তোমরা বাচ্চা কাচ্চা নিয়া বাসায় বইসা থাইকা খাও। রাইত পোহালেই বাচ্চারা কান্দা কাটি করে। পেটের দায়ে আমাগো রিক্সা নিয়া রাস্তায় নামুন লাগে। আমাগো খবর কেউ নেয় না। একাধারে কথাগুলো বলতে থাকেন জাহাঙ্গীর।

বান্দুরা এলাকায় কথা হয় ইজিবাইক চালক মুন্না মোল্লার সাথে। তিনি বলেন, লকডাউন তো দিছে ভালোর লিগা। আমাগো তো পেটের জ্বালায় রাস্তায় আইছি গাড়ি নিয়া। লোক পাই আর না পাই পুলিশের দাবার তো ঠিকই খাইতে অয়। সব কিছু মাইনা নিয়াই বাইচা থাকার লিগা আমরা গাড়ি নিয়া আহি। কয়দিন পর পর লকডাউন। গরিবের কি লকডাউনে বাউচা থাকা সম্ভব। ঘরে বইসা থাকলে পোলাপান নিয়া কেমনে বাচুম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০