PRIYOBANGLANEWS24
২৬ জুলাই ২০২১, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায্যমূল্য না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা

ঢাকার নবাবগঞ্জে গত কয়েক বছরে পাট চাষ করে ন্যায্যমূল্য পায়নি কৃষকরা। তাই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে কৃষকরা।

চলতি মৌসুমে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাট চাষ কমেছে। কয়েক বছরের তুলনায় উপজেলার ১৪টি ইউনিয়নেই এবছর পাটের আবাদ কমেছে। পানির অভাবে পাট জাগ দিতে না পেরে এবং শ্রমিকের দাম বেশি হওয়ায় লোকসানের মুখে পড়ে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। ন্যায্যমূল্য না পাওয়ার কারনে অনেক কৃষক এখন পাট চাষে আগ্রহ হারাচ্ছে।

পাটকে সোনালী আঁশ বলা হয়। এক সময় স্বপ্নের সোনালী আঁশ পাটকে নিয়ে কৃষক স্বপ্ন বুনতো। সময় মতো বৃষ্টি না হওয়ায় ভালো বীজ রোপণ করেও ফলন হয়নি কাঙ্খিত। এতে দুশ্চিন্তায় কৃষকরা। আর সোনালী আঁশ পাট চাষবাদ দিয়ে অন্যান্য ফসল উৎপাদনে ঝুঁকছে তারা। কাঙ্খিত দাম না পেয়ে হতাশ পাট চাষীরা। এতে দুশ্চিন্তায় পড়েছেন পাট চাষীরা। প্রতি মণ পাট ১৬’শ থেকে ১৮’শ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, গত বছর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫০১ হেক্টর জমিতে পাট চাষ হয়। চলতি মৌসুমে ৭৮০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের পাট চাষী শাহজাহান জানান, ৩ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এইবার তো সময়মতো বৃষ্টি হয় নাই। তাই এবার ফলনও ভাল হয় নাই। তাছাড়া এক বিঘা জমিতে শ্রমিকের মজুরিই লাগে ৮ হাজার টাকা। বাজারে পাটের দামও কম। সামনে বছর আর পাট চাষ করবো না।

একই ইউনিয়নের কঠুরি গ্রামের জালাল বেপারী জানান, গত বছর ১২ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। কাঙ্খিত দাম না পেয়ে এবার ৩ বিঘা জমিতে চাষ করেছি। লোকসান দিয়ে সামনে বছর পাট চাষ করার আগ্রহ নেই। খরচের চেয়ে কম দামে বিক্রি করতে হয় পাট।

বারুয়াখালী গ্রামের কৃষক মিলন মিয়া বলেন, ১ বিঘা জমির পাটে শ্রমিকের মজুরি ৮ হাজার টাকা। লোকসানের কারনে দিন দিন পাট চাষ কমিয়ে দিয়েছেন। সময় মতো বৃষ্টি না হলে পাট জাগ দিতে পানি পাওয়া যায় না।

এব্যাপরে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, পাটের আবাদের সময় বৃষ্টি না হওয়ায় এবার পাট চাষ কমেছে। প্রতি বছরের চেয়ে পাটের এবারের দাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০