PRIYOBANGLANEWS24
২৬ জুলাই ২০২১, ২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউনের তৃতীয়দিন: নবাবগঞ্জে ৩০ জনকে জরিমানা

ঢাকার নবাবগঞ্জে কঠোর লকডাউনের তৃতীয়দিনও মাঠে তৎপর ছিলেন প্রশাসন। রোববার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩০ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচএম সালাউদ্দীন মনজু ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

জানা যায়, রোববার নবাবগঞ্জ চৌরাস্তা, বাগমারা, কোমরগঞ্জ, বাহ্রা, যন্ত্রাইল, চন্দ্রখোলা, পাতিলঝাপ, সিংহড়া, ক্ষতিয়া ব্রিজসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ২২টি মামলায় ৩০ জনকে ৯৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে ও করোনা সংক্রমন রোধে আগামী ৫আগষ্ট রাত ১২ ঘটিকা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০