PRIYOBANGLANEWS24
৭ জানুয়ারী ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে শীতবস্ত্র হাতে মানুষের দরজায় নির্মল গুহ!

নির্মল রঞ্জন গুহ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। শীতের রাতে সবাই যখন ঘুমে তখনও তাঁর চিন্তা চেতনা ভাঙন এলাকার অভাবী হতদরিদ্র মানুষগুলোকে ঘিরে। সোমবার গভীর রাতে নেতাকর্মী ও পূর্ব পরিকল্পনা ছাড়াই বাড়িতে থাকা কম্বলের মজুদ থেকে কম্বল নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে চলেন তিনি।

পদ্মাপারের হিমেল বাতাস আর তীব্র শীতকে পেছনে ফেলে রাত ১০টা থেকে ২টা পর্যন্ত নিজের বেড়ে উঠা স্মৃতির ভান্ডার ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ির গ্রাম থেকে গ্রামে শীতবস্ত্র হাতে ছুটে চললেন তিনি। হেঁটে হেঁটে মানুষের দরজায় পৌঁছলেন নির্মল গুহ।

রাস্তার দু’পাশে আশ্রয় নেয়া নদীভাঙন কবলিত মানুষের ভাঙাচোরা ও ঝুপরি ঘরে থাকা অসহায় মানুষের হাতে তুলে দেন কম্বল। গভীর রাতে দরজায় বা টিনের বেড়ায় টোকা দিয়ে নাম ধরে ডেকে ডেকে প্রতিটি মানুষের হাতে হাতে শীত নিবারণের কম্বল তুলে দিয়েছেন তিনি। এসময় কারো কারো প্রকট অভাবের কথা শুনে তাদের আর্থিক সহযোগিতা করেণ তিনি।

গভীর রাতে নদীভাঙা মানুষ নির্মল গুহকে কাছে আপ্লুত হয়ে পড়েন। তাঁর মাথায় হাত দিয়ে বা জড়িয়ে ধরে বলেন “আল্লায় তোমারে ভাল রাখুক, আরও বড় করুক।”

নির্মল রঞ্জন গুহ বলেন, পরিবার নিয়ে চারবার নদী ভাঙনের শিকার হয়েছি। কাজেই আমি বুঝি নদীভাঙা মানুষের কষ্ট। দূর্ভোগে-দূর্যোগে সবসময় সব হারানো মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করি, ভবিষ্যতেও করব। শুধু তাই নয় এবারের শীতে সারাদেশে রেকর্ডসংখ্যক শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০