PRIYOBANGLANEWS24
১৩ জুলাই ২০২১, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হায়াত আলী মিঞা’র মৃত্যুতে সালমান এফ রহমানসহ বিশিষ্টজনদের শোক প্রকাশ

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মিঞা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে এক শোক বার্তায় সালমান এফ রহমান বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর নিষ্ঠার সাথে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন হায়াত আলী মিঞা। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতার পর হায়াত আলী মিঞা দোহার উপজেলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

এছাড়া হায়াত আলী মিঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সাবেক বিএনপি নেতা ব্যারিষ্টার নাজমুল হুদা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, শারীরিক বিভিন্ন সমস্যা থাকায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হায়াত আলী মিঞা। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল দশটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০