PRIYOBANGLANEWS24
১১ জুলাই ২০২১, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির হাতে কোপার শিরোপা

কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। উত্তেজনা স্বাভাবিক। ম্যাচে সেটা চোখেও পড়ল। তবে ডি মারিয়ার গোলে শেষ হাসি আজেন্টিনার। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আন্তজার্তিক শিরোপা জিতলেন আর্জেন্টিনা। সেই সাথে মেসির হাতে প্রথম কোন মেজর টুর্ণামেন্টের ট্রফি উঠলো।

খেলায় প্রথমার্ধ শেষে হতাশা নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে নেইমারদের। আর ১-০ গোলের লিডে স্বস্তি নিয়ে ফিরেছেন মেসিরা।

ম্যাচের ২২ মিনিটে ডি পলের লং পাসে বুদ্ধিদীপ্ত ফিনিশিং করেন ডি মারিয়া। গোলকিপারের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইনরা। প্রথমার্ধের ওই গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসির দল।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় পরিবর্তন আনেন সেলেসাও কোচ তিতে। ফ্রেডকে উঠিয়ে রবার্তো ফিরমিনোকে নামিয়ে আরও আক্রমণাত্মক খেলার আভাস দেয় স্বাগতিকরা। এই পরিবর্তনে আক্রমণে ধার বাড়ে তাদের। ৫২ মিনিটে জালে বল জড়ান রিচার্লিসন। কিন্তুরেফারি অফসাইডের বাঁশি বাজালে দুর্ভাগ্যজনকভাবে বাতিল হয়ে যায় সে গোল। এর ২ মিনিট পর আবারও সুযোগ পেয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়নো মার্টিনেজের নৈপুণ্যে এ যাত্রায়ও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। ৮৬ মিনিটে গেবির বুলেট গতির শট আটকে দেন এমিলিয়ানো মার্টিনেজ।
ম্যাচের শেষ পর্যন্ত দারুণ সব আক্রমণ শানালেও কোনো দলই গোল আদায় করতে পারেনি। ৮৮ মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেন মেসি। অতিরিক্ত সময়েও লিড বাড়াতে আক্রমণ চালায় মেসিরা। কিন্তু আসেনি সফলতা। শেষ পর্যন্ত ১-০ গোলেই শিরোপা খরা কাটে আর্জেন্টিনার। জয়োল্লাস করে মাঠ ছাড়ে স্কালোনি শিষ্যরা।

একইসঙ্গে নিজের ক্যারিয়ারে প্রথম কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা জিতলেন অধিনায়ক লিওনেল মেসি।

এই একটা শিরোপার জন্য অপেক্ষাটা ২৮ বছরের। হ্যাঁ, ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার পর আর্জেন্টিনার নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। বিশ্বকাপ আসত, আসত কোপা, চলেও যেত। কিন্তু আর্জেন্টিনার অপেক্ষাটা যেন ফুরাতো না। অবশেষে ২৮ বছর পর সেই অপেক্ষার অবসান হলো। লিওনেল মেসি অবশেষে হাত দিয়ে ছুঁতে পারলেন একটি আন্তর্জাতিক শিরোপা। ফুটবলের অপার এক রহস্যেরই যেন সমাধান হলো।

মেসি ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও পারেননি শিরোপা স্পর্শ করতে। এরপর দুটি কোপা– শিরোপার স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে তাঁর। আর্জেন্টিনার জার্সিতে হাসতেই ভুলে গিয়েছিলেন তিনি। আজ কোপা আমেরিকার আরেকটি আসরের শিরোপা জিতে সেই হাসিই ফিরে এল তাঁর মুখে। সমর্থকেরা অপার আনন্দ নিয়ে উপভোগ করল দৃশ্যটা।

লিওনেল মেসির কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বপ্নের শুরু ২০০৭ সালে। সেবার দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাকর এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ব্রাজিল। কিন্তু তরুণ মেসির ট্রফি জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়েছিল সেলেসাও শিবির।

পরে ২০১৫ ও ২০১৬ টানা দুবার হতাশ হতে হয় আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরকে। মেসির দল দু’বারই ফাইনালে এসে শিরোপা হাতছাড়া করে চিলির কাছে।

মেসির জীবনে সবচেয়ে বড় কষ্ট সম্ভবত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। ওই বিশ্বকাপে আন্তর্জাতিক ট্রফি হাতছানি দিয়েছিল আর্জেন্টাইনদের। কিন্তু মারাকানার ফাইনালে আকাশী নীল শিবিরের হৃদয় ভেঙ্গে দেয় জার্মানি।

এই শিরোপা জয়ে কোপা আমিরেকার সর্বোচ্চ ট্রফি ঘরে তোলার রেকর্ডে উরুগুয়ের পাসে বসলো আর্জেন্টিনা। এবার ১৫তম শিরোপা জিতল ম্যারাডোনার দেশ।

আর্জেন্টিনা সর্বশেষ ২৮ বছর আগে, অর্থাৎ ১৯৯৩ সালে কোপার শিরোপা জিতেছিল। এছাড়া ১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭. ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯ ও ১৯৯১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

উরুগুয়ে ও আর্জেন্টিনার পর ৯টি শিরোপা নিয়ে কোপা তৃতীয় সেরা দল ব্রাজিল। এছাড়া ২টি করে শিরোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি ও পেরু। কলম্বিয়া ও পেরু জিতেছে একটি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০