PRIYOBANGLANEWS24
৫ জুলাই ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে জ্বালানি তেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রানীগাঁও এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলে লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার মৃত দুলাল উদ্দিন ফকিরের ছেলে মো. নান্টু (৩৮), একই এলাকার ফজলুল হকের ছেলে মো. শাহজাহান (৪৫), জালাল উদ্দিন ফকিরের ছেলে চাঁন মিয়া (৪৫) এবং খোকা শেখের ছেলে মো. সুজন (৩০)

রোববার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় চোরাই জ্বালানি তেল সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৮০০ লিটার অকটেন, ৮০০ লিটার ডিজেল, ৭৫ লিটার মবিল এবং চোরাই জ্বালানি তেল বিক্রির নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই জ্বালানি তেলের আনুমানিক মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৬শত টাকা বলে জানান র‌্যাব।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চোরাই তেল গোপনে মজুদ রেখে কেনাবেচা করার অপরাধে লৌহজং থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০