PRIYOBANGLANEWS24
৪ জুলাই ২০২১, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে টিকা নিয়েও করোনায় আক্রান্ত চিকিৎসক

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নার ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। শনিবার (৩ জুলাই) করোনার নমুনা দিলে আজ (রোববার) করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।

রোববার বিকেলে ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে জ্বর, প্রচন্ড মাথা ও শরীর ব্যথা অনুভব করি। পরেরদিন শনিবার পরীক্ষা করার জন্য নমুনা দেই। আজ আমার রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। তিনি বলেন, শ্বাসকষ্ট নেই। তবে হালকা শরীর ব্যথা ও জ্বর আছে। সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।

৩ জুলাই উপজেলায় থেকে ৪৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ডা. অনুপসহ ২২ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১১ জনে। এ পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।

জানা যায়, ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা সংকটের শুরু থেকেই নিজেকে অগ্রভাগের একজন যোদ্ধা হিসেবে মেলে ধরেছেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নবাবগঞ্জের জনগণকে সেবা দিচ্ছেন নিরলসভাবে। দায়িত্ব পালন করছেন উপজেলা করোনা কন্ট্রোল কর্নার ফোকাল পার্সন হিসেবে।

ডা. অনুপ ছাড়াও তার স্ত্রী ও ছোট ভাই চিকিৎসক। পৃথক তিন হাসপাতালে কর্মরত আছেন তারা। করোনাভাইরাসের মহামারীতেও তিনজনই অবিরত দায়িত্ব পালন করে যাচ্ছেন। পরিবারের তিন সদস্যকে নিয়ে তাই তাদের বয়স্ক বাবা-মা সারাক্ষণ চিন্তিত থাকেন। কিন্তু তাতেও থেমে নেই তারা। দেশ ও জনগনের প্রতি দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছেন। কাজের পুরস্কার স্বরুপ ডা. অনুপ ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে সম্মূখসারীর একজন করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০