PRIYOBANGLANEWS24
২১ জুন ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে পদ্মানদী থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে নৌপুলিশ

ঢাকার দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার (২১ জুন) সকাল দশটার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার চরপুরুলিয়া পদ্মানদী থেকে তাদের আটক করা হয়। এসময় ডাকাতদলের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন, দোহারের মুকসুদপুরের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ (১৯), দুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা (২২), ধিতপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন (২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম (৩০), কেরানীগঞ্জের কলাতিয়ার ছামছুল হকের ছেলে লিমন হক (২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন ও নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল (৩০)।

জানা যায়, সোমবার সকালে দোহারের বাহ্রাঘাট সংলগ্ন চরপুরুলিয়া পদ্মা নদীতে একটি ভুট্টাবাহী ট্রলারে ডাকাতির সময় স্থানীয়দের সহযোগীতায় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ৭ জনকে আটক করে নৌ-পুলিশ। দোহার কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ-পুলিশের ঢাকা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও ঢাকা অঞ্চলের ইন্সপেক্টর প্রশাসন মো. রেজাউল করিম ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০