PRIYOBANGLANEWS24
৪ জানুয়ারী ২০২০, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেঁয়াজের ফের ডাবল সেঞ্চুরি!

দোহার, নবাবগঞ্জ ও কোরনীগঞ্জ উপজেলার বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। মাত্র দুদিনের ব্যবধানে দেড়গুন বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

শনিবার দুপুরে সরেজমিনে, দোহার, নবাবগঞ্জ ও কোরনীগঞ্জ উপজেলার বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অপরদিকে আমদানি করা মিশরীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শ টাকায়।

ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারে দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না। শনিবার সকালে ভাল দেশি পেঁয়াজ ১৭০-১৯০ টাকায় কেনা হয়েছে। এ কারণে খুচরা বাজারে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এলসির মাধ্যমে আসা বিদেশি পেঁয়াজ আড়ত থেকে ৭৫ টাকায় কিনে খুচরা বাজারে ১শ টাকায় বিক্রি করা হচ্ছে।

তাঁরা জানান, দুদিন আগে আমরা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। হঠাৎ করেই আড়তে দাম বাড়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

পাইকারী বিক্রেতারা বলেন, কয়েকদিন ধরে দেশি পেঁয়াজের দাম আবারও বাড়তে শুরু করেছে। কৃষকদের কাছ থেকেই বেশি দামে কিনছেন পাইকারি ক্রেতারা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দুদিন আগে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি করা হয়েছে ৮৫-৯০ টাকা কেজিতে। আজ সকাল থেকে প্রতি কেজি ১৭০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০