PRIYOBANGLANEWS24
১৭ জুন ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নৌকা কারিগরদের ব্যস্ততা বেড়েছে

শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নৌকার কারিগরদের। বর্ষা মৌসূম এলেই ব্যস্ত সময় পার করেন এখানকার নৌকার তৈরির কারিগররা। নতুন নৌকার পাশাপাশি পুরানো নৌকা মেরামতের কাজও চলে সমান তালে।

জৈষ্ঠ্যের শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে নৌকা তৈরি করতে দেখা গেছে কারিগরদের। বর্ষায় নিচু অঞ্চলের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। চারদিকে বর্ষায় যখন রাস্তাঘাট তলিয়ে যায় তখন নৌকা ছাড়া কোন ভাবেই পারাপার হওয়া যায় না। কেউ কেউ কলা গাছের ভেলা তৈরি করলেও কয়েকদিন ব্যবহারের পর তা আর টিকে না। তাই বর্ষায় নিম্মাঞ্চলের একমাত্র ভরসা নৌকা। ইতিমধ্যে বিভিন্ন হাট-বাজারে নৌকা বিক্রি শুরু হয়েছে। করোনা কালেও উপজেলার জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার অস্থায়ী দোকানও গড়ে উঠেছে। দিনে প্রতিটি কারিগর ১টা করে নৌকা তৈরি করে থাকেন। দোকানে ৮-১০ জন কারিগর কাজ করছে। নৌকা তৈরি শেষে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন মহাজন।

নবাবগঞ্জে নিচু অঞ্চলের মানুষের বর্ষায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা হওয়ায় বর্ষার আগেই কেউ কেউ নৌকা কিনে রাখছেন। কারন বন্যা হলে নৌকার চাহিদাও বেড়ে যায়। ফলে দামও বেড়ে যায়। অনেকে আবার পুরাতন নৌকা মেরামত করতে শুরু করেছে।

মাঝি, জেলে ও কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, প্রতি বছরই বর্ষার আগে পুরনো নৌকা মেরামত করা হয়। অন্যথায় বষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হয়।

বিশেষ করে উপজেলার পশ্চিমাঞ্চলের বারুয়াখালী, নবগ্রাম, মাদলা ব্রাহ্মণখালী, বাহেরচর, হাগ্রাদি, দাউদপুর, গজারিয়া, শংকরদিয়া, সোনাবাজু, রাজাপুর, বালেঙ্গা, তিতপালদিয়া, ভাঙ্গাপাড়া ও জৈনতপুর এলাকায় পুরনো নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরির ধুম পড়েছে। সবাই বর্ষার আগেই নৌকা তৈরি ও মেরামত করে প্রস্তুত করে রাখছে।

নৌকার কারিগর বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মনখালী এলাকার নয়ন মন্ডল জানান, নৌকা তৈরি মেরামত তার পূর্ব পুরুষের পেশা। তিনি গত ১০ বছর ধরে এ পেশা আছেন। প্রতিটি নৌকা তৈরিতে তার মজুরি ১ হাজার টাকা। আর এই নৌকা বিক্রি করা হয় ৩০০০-৫০০০ টাকায়। কখনো চাহিদা বেশি থাকলে ৬ থেকে ৭ হাজার টাকাও বিক্রি করা হয়ে থাকে।

কারিগর গৌর হালদার বলেন, এ কাজের সাথে তিনি দুই যুগ ধরে আছেন। সারাবছর ঘর তৈরি করে জীবিকা নিবাহ করে। বর্ষার আগেই নৌকা তৈরিতে ব্যস্ত থাকতে হয় তার। প্রতিটি নৌকা তৈরিতে তাকে ৯০০-১০০০ টাকা মজুরি দেওয়া হয়। চাহিদা বেশি থাকলে কখনো ১২০০- ১৫০০ টাকা মজুরি পান। তবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া লাভ কম বলে জানান তিনি।

বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া এলাকার মোতালেব খাঁ বলেন, আগে ভালো ভালো কাঠ দিয়ে নৌকা তৈরি করা হতো। এখন কড়ই, বাবলা দিয়েই বেশি নৌকা তৈরি করা হয়। নৌকা তৈরিতে কাঠ ছাড়াও মাটিয়া তৈল, আলকাতরা, তারকাঁটা, গজাল, পাতাম ইত্যাদি লাগে, যা নৌকাকে দীর্ঘদিন টেকসই রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০