PRIYOBANGLANEWS24
১২ জুন ২০২১, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে কালিগঙ্গা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্যানারীর বর্জ্যে দূষিত হচ্ছে কালিগঙ্গা নদীর পানি। কেরানীগঞ্জ ও সাভার উপজেলার সীমান্তবর্তী হরিণধরা এলাকায় গড়ে ওঠা ট্যানারীর বর্জ্যে কয়েক মাস ধরে নদীর বিশাল অংশ জুড়ে পানি দূষিত হচ্ছে।

সরেজমিনে জানা যায়. বর্তমানে সাভার এলাকায় ট্যানারী গড়ে ওঠায় ট্যানারীর বর্জ্য ধলেশ্বরী নদী হয়ে বুড়িগঙ্গায় মিশছে। বুড়িগঙ্গার হয়ে কেরানীগঞ্জের হযরতপুর খালের সাথে কালিগঙ্গার সংযুক্ত থাকায় নদীতে বর্জ্য ঢুকে পড়ছে কালিগঙ্গা নদীতে। ফলে কালিগঙ্গা নদীর পানির রঙ কালো হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে নদীর মাছ মরে ভেসে উঠছে। র্দুগন্ধের কারনে গোসলসহ আনুসাঙ্গিক কাজ করতে পারছে না স্থানীয়রা। নদীতে গোসল করার ফলে অনেকের শরীরে চুলকানি হচ্ছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কালিগঙ্গার পানি বর্ষা মৌসূমের আগে খুব টলটলে থাকে। এ অঞ্চলের বেশীর ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। এ নদীর পানি দিয়ে তারা কৃষি কাজ করে থাকেন। তা ছাড়া নিজেদের গোসল থেকে শুরু করে রান্না ও গবাদিপশুকেও গোসল করিয়ে থাকেন নদীর পাড়ের মানুষেরা। জেলেরা মাছ শিকার করে জীবিকা উপার্জন করে থাকেন। নদীর এই মিঠা পানিতে মাছের স্বাদও ভিন্ন রকমের। কয়েক মাস যাবত নদীতে ট্যানারীর বর্জ্য ঢুকে পরিবেশকে দূষিত করছে সব মিলিয়ে বর্তমান নদীর অবস্থা খুবই খারাপ। এলাকাবাসী জানান, কর্তৃপক্ষ এখনি যদি এর কোন ব্যবস্থা গ্রহণ না করে ভবিষ্যতে আরও এর প্রভাবে পরিবেশকে দূষিত করে এ নদীর আরও ভয়াবহ অবস্থা ধারণ করবে।

নদীর পাড়ে বসবাসকারী মো. সাহালম বলেন, কালিগঙ্গা নদীর পানি দিয়ে এ অঞ্চলের কৃষকেরা তাদের চাহিদা মিটায়। দুই মাস যাবত দেখছি পানির রঙ কলো হয়ে দূর্গন্ধ বের হচ্ছে। পানি পঁচে যাওয়া মাছ মরে ভেসে ওঠছে।

শোল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মোহন বলেন, ট্যানারীর বর্জ্যে যে ভাবে নদীর পানি দূষিত হয়ে পরছে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা না নেয় তা হলে এ অঞ্চলের কৃষকরা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে পড়বে।


স্থানীয় যুবলীগ নেতা হানিফ খান বলেন, এমনিতেই এলাকার মানুষ কালিগঙ্গা নদী ভাঙ্গনে দিশেহারা স্থানীয়র বাসিন্দারা। তার মধ্যে বর্জ্য ঢুকে পানিকে দূষিত করছে এর একটা বিহিত না করলে খুবই সমস্যা হবে।

কৃষক আব্দুর রাজ্জাক বলেন, এ নদীর পানি আমাদের কৃষিকাজসহ দৈনন্দিন অনেক কাজে আসে। পানির যে অবস্থা এতে করে জমির ফসলাদি থেকে শুরু করে সব কিছু ঝুঁকির মধ্যে পড়বে।

শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান বলেন, কালিগঙ্গা নদীর পাড়ের বেশীর ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বর্জ্য ঢুকে নদীর পানিকে যে ভাবে দূষিত করে পরিবেশ নষ্ট করছে এতে করে এখানকার কৃষির উপর একটা বড় ধরণের চাপ পড়বে ফসল উৎপাদন সংকট দেখা দিবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করেণ। তিনি এব্যাপারে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সুদৃষ্টি কামনা করেন।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, ব্যাপারটা আমি আপনার কাছ থেকে শুনলাম। আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সরজমিন পরিদর্শন করবো। সরজমিনে গিয়ে পরিস্থিতি দেখে আমি আপনাদের জানাতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০