PRIYOBANGLANEWS24
৮ জুন ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের শিকার উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাথী রুবী রহমান। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরু পত্তনদারের বোন নিতুর সাথে তাদের বিরোধ রয়েছে। কিছুদিন ধরে নিতু ও তার পরিবার জোরপুর্বক রুবীর পৈত্রিক জমি থেকে মাটি কেটে নেওয়ার চেষ্টা করছেন। সবশেষ গত ৪ই জুন শুক্রবার নিতুর পরিবার আবারও তাদের জমির মাটি কাটতে যায়। এসময় তিনি বাঁধা দিলে নিতু ও তার মেয়ে শান্তা ছুরি ও লাঠি দিয়ে তার উপর হামলা করে। আহতবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন আছে। এঘটনায় ঐদিনই নিতু ও তার মেয়ে শান্তাকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ঘটনার দিন তিনি নিতুর ভাগিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও নয়নশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ চৌধুরীকে ফোন দিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন। পলাশ চৌধূরী তাকে সরজমিনে যেতে বলেছিলেন। অথচ তার উপর হামলার সময় তিনি পলাশ চৌধূরীকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি বলে অভিযোগ করেন তিনি। উল্টো এখন থানায় যেন মামলা না হয় সেই চেষ্টাই করছেন পলাশ চৌধুরী। এসময় তিনি আসামীদের আইনের আওতাায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও নয়নশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ চৌধুরী বলেন, আমাকে নিয়ে যে সব অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তিনি আমাকে হেয় করতে উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব করছেন। তিনি নিজের শরীরে নিজেই আঘাত করে হাসপাতালে ভর্তি আছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নয়নশ্রী ইউনিয়ন ইউনিয়ন প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম মোল্লা, যুবলীগনেতা সোহরাব হোসেন নারী নেত্রী নাজমা বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০