PRIYOBANGLANEWS24
৭ জুন ২০২১, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় খালপাড় এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে লুৎফর রহমান (৩৫) ও সঞ্জয় দাস (২১) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও সঞ্জয় একই ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় গ্রামের রঞ্জিত দাসের ছেলে। তারা ঠিকাদার জমসের আলীর অধীনে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত সঞ্জয় দাসের ভাই প্রীতম দাস জানায়, সোমবার সকালে লুৎফর রহমান ও সঞ্জয় দাসকে দিঘিরপাড় খালপাড় গ্রামের সুমন মিয়ার বাড়িতে নির্মানাধীন সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে পাঠান ঠিকাদার জমসের আলী। দুপুরের দিকে তাদের মুঠোফোন বন্ধপান ঠিকাদার। তাদের খোঁজ নিতে প্রীতমকে পাঠানো হয়। প্রীতম সেফটি ট্যাংকের ভিতরে তাদের পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। দুই পরিবারের স্বজনরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন। নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে যান।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০