PRIYOBANGLANEWS24
২৯ মে ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার তীর ঘেঁষে হবে নতুন মেরিন ড্রাইভ: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পদ্মা নদীর তীর ঘেঁষে নতুন আরেকটি মেরিন ড্রাইভ সড়ক তৈরি করা হবে। তিনি শনিবার (২৯ মে) ঢাকার দোহারে পদ্মা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দোহার উপজেলার পদ্মার তীর ঘেঁষে নতুন মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি নাব্যতা ঠিক রেখে দোহারের নদী তীর রক্ষায় ড্রেজিং কার্যক্রম শুরু করার উপর গুরুত্বারোপ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। একইসাথে দ্রুততম সময়ে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে চলমান পদ্মা বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেন।

এফ রহমান বলেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দোহার উপজেলার নদী তীরবর্তী জমিগুলো ব্যাপক ভূমিকা রাখবে। এখানে পর্যটন নগরী, স্যাটেলাইট সিটি সহ বিভিন্ন ধরণের উন্নয়নমুখী প্রকল্প করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, ২৫ ইসিবির সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ, ওটিসি মেজর আক্তার হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ুন কবির, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ওসি মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে এমপির নিযুক্ত দুই প্রতিনিধি মুশফিকুর রহমান লিমন এবং ইফতেখার আহমেদ হৃদয়।

এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে করে পদ্মা কলেজের মাঠে নামেন সালমান এফ রহমান। সেখানে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। দোহারে পদ্মা বাঁধ প্রকল্প পরিদর্শণ ও মতবিনিময় শেষে সড়ক পথে নবাবগঞ্জ হয়ে ঢাকা চলে যান তিনি। তাঁর সফরে দোহার ও নবাবগঞ্জের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় সহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের কথা থাকলেও তা বাতিল করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০