PRIYOBANGLANEWS24
২৭ মে ২০২১, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মাহাবুবুল রহমান হামিদ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী কামরুলের (৩৫) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বুধবার রাতে থানায় একটি মামলা করেন নিহত ওই গৃহবধূর বাবা মোশারফ হোসেন। তিনি রাজধানীর কামরাঙ্গীচরের বাসিন্দা।

এসআই হামিদ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, আত্মহত্যা করা জান্নাতুল ফেরদৌস (২৪) রাজধানীর পুরান ঢাকার কামরুল ইসলামের স্ত্রী ও কামরাঙ্গীচরের মোশারফের মেয়ে। কেরানীগঞ্জের ওই এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে। বুধবার রাতে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন এই খবর জানানো হয়। পরে সেখান থেকে বিষয়টি জানতে পেরে উপজেলার জিনজিরার নজরগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০