PRIYOBANGLANEWS24
২২ মে ২০২১, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

আগামী সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটি সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।

এদিকে বিআইডব্লিইটিএ বলছে সরকার যদি মনে করে লঞ্চ চলাচলের সময় এখনই এসে গেছে তবে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত দেবে। অন্যদিকে একই সময় একই দাবিতে বিক্ষোভ করেছে সদরঘাট টার্মিনালের শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি এ সময় শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান বরাবর প্রনোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন। এছাড়া এনবিআরের ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ছয় মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ছয় মাসের কারভেন্সি ও বার্লিং চার্জ মওকুফ, নৌ-পরিবহন অধিদফতরের ছয় মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ছয় মাসের সুদ মওকুফ করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সবচাইতে বড় কথা হলো- যে স্বাস্থ্যবিধির কারণে লকডাউন দেয়া হয়েছে কোথাও সেই স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যাচ্ছে না। তবে কেন লঞ্চ বন্ধ রাখা রাখা হয়েছে, অবিলম্বে লঞ্চ চলাচল শুরু করতে হবে।

এদিকে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, সরকারের পক্ষে যারা কোভিড সংক্রমণ নিয়ে ভাবছেন তারা যদি মনে করেন এখন লঞ্চ চলাচলের সময় এসেছে অবশ্যই তারা ভেবে চিন্তে লঞ্চ চালু করে দিবেন। তবে আমরা লঞ্চ মালিক শ্রমিকদের দাবি দাওয়া সরকারের কাছে পৌঁছে দিচ্ছি।

অন্যদিকে, একই সময় একই দাবিতে সদরঘাট নৌ-টার্মিনালে বিক্ষোভ করে ঘাটের শ্রমিকরা। সদরঘাটের শ্রমিকদের সরদার আবুল কালাম জানায়, সদরঘাটের টার্মিনালে প্রায় ৪’শ শ্রমিক রয়েছে। এই করোনা মহামারিতে তারা পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। যদি আগামী ২৪ মে থেকে লঞ্চ চলাচল শুরু করে তবে আমরা কর্ম করে জীবন জীবিকা চালাতে পারবো। এ সময় লঞ্চ চলাচলের দাবিতে সদরঘাট টার্মিনালে শ্রমিকেরা বিক্ষোভ করেন ও বিভিন্ন শ্লোগান দেয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সহ-সভাপতি মো. সালাউদ্দিন, সাইদুর রহমান রিন্টু, পরিচালক আবুল কালাম খান, হামিদুল্লাহ সুমন, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০