PRIYOBANGLANEWS24
৫ মে ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অপহরনকারী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

দক্ষিন কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় র‌্যাব-১০ বিশেষ অভিযান পরিচালনা করে অপহরনের একদিনের মাথায় হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত মোহাম্মদ হোসেন (৪৩) কে উদ্ধার করেছে। এঘটনায় জড়িত থাকা মূলহোতা অপহরনকারী মোঃ রাজিব শেখ (২৭) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এসময় অপহরনকারীর কাছ থেকে দেশীয় অস্ত্র, মলমের কৌটা, মোবাইলসহ অপহরনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাধী উদ্ধার করা হয়েছে। এঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপহরনের মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১০ এর মিডিয়া উইং এর পক্ষ থেকে জানানো হয়, গত ৩ মে সন্ধ্যার সময় ভিকটিম মোহাম্মদ হোসেন তার আতœীয়র বাসা তেঘরিয়া থেকে নিজ বাসা আব্দুল্লাহপুর ফেরার জন্য সিএনজিতে উঠে। সিএনজিটি দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ৪ জন অপহরনকারী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখে মারধর করে। এসময় ভিকটিমের চোখে বিশেষ ধরনের মলম প্রয়োগ করে চোখে কালো কাপড় বেঁধে নির্যাতন শুরু করে। ভিকটিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এসময় ভিকটিমের মেয়ে ও ছোট ভাই র‌্যাব-১০ এর কাছে অভিযোগ করলে, র‌্যাব-১০ দক্ষিন কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার কোন্ডা ১০ শয্যা হাসপাতালের পিছনে বালুর মাঠে শাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ভিকটিমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে এবং অপহরনের মূলহোতা আসামী রাজিবকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি লোহার রড, ১ টি বড় চাকু, ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি পাটের রশি, ১ ট কালো কাপড়, ১ টি মলমের কৌটা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ আসাদুজ্জামান বলেন, অপহরনের ঘটনায় অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১০ এর একটি টিম মঙ্গলবার সন্ধ্যা হতে অভিযান পরিচালনা শুরু করে সাড়ে তিনটার দিকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অপহরনকারীকেও গ্রেফতার করি পাশাপাশি অপহরনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাধী জব্দ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অপহরনের কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আরো তিনজন জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০