PRIYOBANGLANEWS24
১ মে ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দালালের ঘুষিতে হাত ভাঙলো রোগীর!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কাড়াকাড়ির সময়ে ক্লিনিক দালাল ঘুষিতে হাত ভাঙলো ফাতেমা সুলতানা (২৮) নামে এক নারী রোগীর। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত দালালের নাম রহিম।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী ও তার স্বামী নবাবগঞ্জ প্রেসক্লাবে এসে সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন।

আহত ফাতেমা সুলতানা সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর গ্রামের ইমন হাসান রুবেলের স্ত্রী বলে তারা জানান।

ভুক্তভোগী ফাতেমা সুলতানা জানান, শনিবার বেলা ১২টার দিকে তার দাঁতের ব্যথার চিকিৎসা নিতে স্বামীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ভবনের সিড়ির কাছে ক্লিনিক দালাল রহিম ও বেগম অন্য এক রোগী টানাটানি নিয়ে বাকবিতন্ডা করছিলেন। তারা দুজন সিড়ি দিয়ে উঠার মুহুর্তে ক্লিনিক দালাল রহিম আরেক দালাল বেগমকে ঘুষি মারতে যায়। ঐ মুহুর্তে বেগম সরে গেলে ঘুষি ফাতেমা সুলতানার হাতে গিয়ে লাগে। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এক্সরে করা হলে হাড়ে ফাটল দেখা যায়।

ফাতেমা সুলতানার স্বামী ইমন হাসান রুবেল বলেন, এটি একটি দু:খজনক ঘটনা। আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশে সহযোগীতা চাই। আমরা এ ঘটনার বিচার চাই। যাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আর কোন রোগী এ ঘটনার শিকার না হন।

এঘটনায় নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্দুল জলিল একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এবিষয়ে বলেন, বিষয়টি জেনেছি। হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের প্রতিদিনই সচেতন করা হচ্ছে। দালালদের সর্তকতার পাশাপাশি ধরে পুলিশেও দেয়া হচ্ছে। জেল, মুচলেকা, সাজা দিয়েও রোধ করা যাচ্ছে না। এঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগীতা চেয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০