PRIYOBANGLANEWS24
২৯ এপ্রিল ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্লাষ্টিকের গোডাউন পুড়ে ছাই

ঢাকার নবাবগঞ্জে বুধবার রাত ১১টায় কলাকোপা পোদ্দার বাজার এলাকার একটি প্লাষ্টিকের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, কলাকোপা পোদ্দার বাজারের লিটন মিয়ার ভাড়া দেয়া দোকানে যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের দুলাল কুমার রায় আরএফএল কোম্পানীর ডিলারশীপ নিয়ে প্লাষ্টিকের পণ্যের ব্যবসা করতেন। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় আগুন জ¦লতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত দোকানটিতে একটি প্লাস্টিক কোম্পানীর গোডাউন ছিলো। গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু জানান, অগ্নিকা-ের খবর পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও জানান, পুরাতন বান্দুরা বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এরআগে বুধবার সকালে পুরাতন বান্দুরা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এন মল্লিক পরিবহনের ৯টি গাড়ি ও প্রায় ১৫টি দোকান ভস্মিভূত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০