PRIYOBANGLANEWS24
২৮ এপ্রিল ২০২১, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকান্ড, ৯টি বাস ও ১৫টি দোকান ভস্মিভূত

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাস স্ট্যান্ডে অগ্নিকান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও ১৫টি দোকান পুড়ে গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানান, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫ এর উপপরিচালক হাফিজুর রহমান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকালে বান্দুরা বাসস্ট্যান্ড সংলগ্ন চুন্নু’র তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ৯টি বাস আগুনে পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয় ও পুলিশের সহায়তায় প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় চুন্নুর ছেলে জাকির আহত হন।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কিভাবে আগুনের সূত্রপাত তদন্তের আগে তা বলা যাবে না। আমি তদন্ত করে জানতে পারব কিভাবে আগুনের সূত্রপাত।

তবে এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিকের দাবি এঘটনা পরিকল্পিত। ফেসবুকে ষড়যন্ত্রকারীরা ফেসবুকে লিখেছিল এন মল্লিকের সব কয়টি গাড়ি জ্বালিয়ে দিন। তারাই ষড়যন্ত্র করে গাড়িতে আগুণ দিয়েছে। তারা আমাকে গাড়ি সরাতে বলেছিল আমি গাড়ি সরাই নাই তাই তারা আগুন দিয়েছে।

এ অগ্নিকান্ডের ঘটনায় একজন আহত হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০