PRIYOBANGLANEWS24
১৬ এপ্রিল ২০২১, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য: নবাবগঞ্জে ১৭ জনকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সতেরো জনকে ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু।

করোনাভাইরাস(কোভিড-১৯) নিয়ন্ত্রণে সারাদেশে ৫ই এপ্রিল (সোমবার) থেকে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করে সরকার। ঢিলে ঢালা এক সপ্তাহের লকডাউনে সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়ায় ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া সরকার। যেখানে জরুরী সেবা ব্যতীত বন্ধ থাকবে সব কিছু।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু।

তিনি সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা না মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা এবং সড়কে ঘোরাফেরা ও মোটরসাইকেল চলাচলের দায়ে আজ বিকেলে সতেরো জনকে ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এছাড়াও জনসচেতনতার লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেন ইউএনও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০