PRIYOBANGLANEWS24
২৭ মার্চ ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সভা

মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় “নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটি”র সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামে এ সভা করা হয়। দেশের বিভিন্ন জেলার বাইচের নৌকার মালিক ও নৌকা বাইচের আয়োজকসহ সংশ্লিষ্টরা এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা করা হয়। এছাড়া আগামী ৩১মার্চ বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচরে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে আলোচনা করা হয়। বাংলাদেশ আভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আয়োজন করছেন। বাংলাদেশ রোয়িং ফেডারেশন এতে সহযোগীতা করবেন।

প্রতিযোগীতায় নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটি ও নবাবগঞ্জ রোইং ক্লাবের ৬টি নৌকা অংশ নিবেন। নৌকাগুলো হলো- মুন্সিগঞ্জের সিরাজদিখানের বুলেট, নবাবগঞ্জের শেখ বাড়ি, শিকদার বাড়ি, কালাচাঁন রকেট, মানিকগঞ্জের সিঙ্গাইরের সোনার তরী ও উরিয়া বাজ নামের নৌকা।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন, মিজানুর রহমান, নবাবগঞ্জ রোইং ক্লাবের সভাপতি রাশিম মোল্লা, দুলাল দেওয়ান, আব্দুল সাত্তার, মো. কাশিম, আনোয়ার হোসেন, শাহিনুর রহমান, লিটন সিকদার, সহিদুল হক নীলু, শাহিন বিশ^াস, সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম, নূর আলী, শেখ আফজাল, অহিদুল ইসলাম, হোসেন আলী, সুরুজ আলম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০