PRIYOBANGLANEWS24
২৬ মার্চ ২০২১, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঙালিদের অধিকার আদায়ে সারাজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনেরসংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বাঙালিদের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু স্বাধীন বাংলা গড়ার স্বপ্ন দেখেন। পাকিস্তানিরা কোনো ভাবেই বাঙালিদের অধিকার আদায় করতে দেননি। তার জন্য বঙ্গবন্ধু আন্দোলন শুরু করেন। তিনি সারাজীবন বাঙালিদের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

শুক্রবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর তার স্বপ্ন ছিল দেশটা যেন সোনার বাংলা গড়তে পারি। দেশের যেন উন্নয়ন হয়, ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়তে পারি। আজ আমরা বীর মুক্তিযোদ্ধাদের জন্য স¦াধীন একটি দেশ পেয়েছি। আমরা শপথ নিবো যত কষ্ট হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে একটি সোনার বাংলা গড়ে তুলবো। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছে, আমাদের সকলকে দলমত নির্বিশেষে কাজ যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু’র সভাপতিত্বে সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, সাবেক এমপি হারুন-উর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আ.লীগের আহŸায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা শাহ আবুবকর সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজিবুল ইসলাম নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।

এদিকে দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি মোস্তফা কামাল সহ মুক্তিযোদ্ধারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০