PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০১৯, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ এর বদলে চালু হচ্ছে জিপিএ-৪

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের গ্রেডিং সিস্টেমে জিপিএ-৫ উঠিয়ে দিতে যাচ্ছে সরকার। এর বদলে পরীক্ষার ফলাফল সর্বোচ্চ ৪ ভিত্তিক জিপিএতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ২০২০ সাল থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা বলেছিলাম জেএসসি-জেডিসিতে এ বছর থেকেই ৪ ভিত্তিক জিপিএ কার্যকর করতে। কিন্তু মনে হল এবার করতে গেলে বেশি তাড়াহুড়ো হবে। এটা বোধহয় সমীচীন হবে না। তাই আমরা পুরোটা বিশ্লেষণ করে আগামী বছর থেকে এটা কার্যকর করব বলে আশা করছি।

জিপিএ-৫ এর প্রতিযোগিতা শিক্ষার্থীদের পুরো জীবনটাকে বিষিয়ে তুলছে বলে জানিয়ে দীপু মনি বলেন, আমার মনে হয় আমরা যত কম জিপিএ-৫ নিয়ে কথা বলি তত আমাদের শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার জন্য ভালো। জিপিএ-৫ আমাদের মাথা থেকে বের করে দেওয়া উচিত।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখছে কি না, তাদের নিজেদের যে প্রতিভা আছে সেটি বিকশিত করার ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পারছি কি না, এই বিষয়গুলোই আমাদের দেখা উচিৎ। জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।

তিনি জানান, পাবলিক পরীক্ষা ছাড়া সমাপনী পরীক্ষাগুলোতে পুরো গ্রেডিং সিস্টেমটা তুলে দিয়ে কীভাবে মূল্যায়ন করা যায় সে বিষয়টি নিয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী। সেটি নিয়ে এখন কাজ করছে শিক্ষামন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০