PRIYOBANGLANEWS24
২৬ মার্চ ২০২১, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে শিশু ধর্ষণ: ধর্ষককে পুলিশে দিল এলাকাবাসী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাবিবুর রহমান (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানান, উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই তরুণকে আটক করা হয়েছে।

অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান (১৯) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রণনাসপুর গ্রামের কেরামত আলীর ছেলে। সাদাপুর মোল্লা বাড়িতে বাসা ভাড়া নিয়ে থেকে তাদের দোকানেই কাজ করতো সে।

নবাবগঞ্জ থানার এএসআই মোঃ সোরহাব হাসান তালুকদার জানান, ওই বাড়িতে পাশাপাশি কক্ষে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ভুক্তভোগী শিশুটি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে বাজার করতে যায়। এ সুযোগে শিশুটিকে ধর্ষণ করে হাবিবুর। রাত ৯টার দিকে শিশুটির মা বাড়ি ফিরলে মেয়ের শারীরিক অসুস্থতা দেখে ও মেয়ের কাছ থেকে ঘটনা শুনে চিৎকার করলে প্রতিবেশিরা প্রথমে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং ওই তরুণকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে অভিযুক্ত ওই তরুণকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলেন এএসআই সোরহাব।

ভুক্তভোগী ওই শিশুটি যে ধর্ষণ শিকার হয়েছে তার আলামত পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক পুলিশকে বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটিকে উন্নত চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধান রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০