PRIYOBANGLANEWS24
১৭ মার্চ ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ মার্চ বাঙালি জাতির ঐতিহাসিক দিন : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ১৭ই মার্চ বাঙালি জাতির ঐতিহাসিক দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে জন্মেছিলো বলে তারই নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করে। আজ আমরা স্বাধীনভাবে দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করছি। আমরা আজ যে জায়গায় বসে কথা বলছি পাকিস্থান সরকার থাকলে তা সম্ভব হতো না। তাদের গোলামী করতে হতো।

বুধবার দুপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে বাংলাদেশকে কি ভাবে ভিক্ষুক রাষ্ট্র করা যায় তার সব ব্যবস্থা করে ছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের বিরোধী চক্রের সকল বাঁধা পিছনে ফেলে আজ দেশটাকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপ দিয়েছেন।

প্রধানমন্ত্রীল উপদেষ্টা আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশটাকে টেনে অনেক পিছনে নিয়ে গিয়েছিলো। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর দেশটাকে আজ পৃথিবীর অন্যতম উন্নত দেশে রুপান্তরিত করেছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. রাজিবুল ইসলাম, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।

আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, আরিফুর রহমান শিকদারসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

দিবসটি উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০