PRIYOBANGLANEWS24
১৫ মার্চ ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগী শেখ আবুল কালামের পরিবার। ভুক্তাভোগী পরিবারের অভিযোগ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেখ আবুল কালাম ও তার ভাইয়ের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন একই এলাকার মো. হুমায়ুন নামে প্রভাবশালী ব্যক্তি। সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেন। পরে তারা দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।

ভুক্তাভোগী শেখ আবুল কালাম উপজেলার বাহ্রা গ্রামের মৃত পান্নু বেপারীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শেখ আবুল কালাম জানান, গত ৩০ জানুয়ারী আমার মা মারা যান। মায়ের মৃত্যু সংবাদটি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে ঘোষনা করতে ও লাশবহনের খাটিয়া নিতে নিষেধ করে স্থানীয় মসজিদ কমিটির সদস্য মো. হুমায়ুন। এব্যাপরে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাই ও অন্যান্য সদস্যদের কাছে অভিযোগ করলে তারা মিমাংসার দায়িত্ব নেন। ঐঘটনার জেরে ১৯ ফেব্রুয়ারী হুমায়ুন, তার ছেলে সাজ্জাত, হুমায়ুনের ছোট বোনের স্বামী সাইদুর রহমান, ভাগিনা সাব্বির হোসেন একত্রিত হয়ে দেশীয় নিয়ে আমার উপর হামলা করে রক্তাক্ত জখম করে।

আবুল কালাম লিখিত বক্তব্যে আরো বলেন, এ বিষয়ে স্থানীয় ভাবে বিচার না পেয়ে আমি গত ৩রা মার্চ জজ কোর্টে গিয়ে মামলা দায়ের করি, মামলা নং-১১৭/২১। মামলার বিষয় জানতে পেরে মো. হুমায়ুন গংরা ৮ই মার্চ আমার ও আমার বড় ভাই হানিফ মিয়ার নামে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (নবাবগঞ্জ আমলী আদালত) এর আলাদতে মামলা করেন, মামলা নং- ১২৫/২১। তাদের অভিযোগ ৩রা মার্চ সকাল ১১টায় আমি ও আমার ভাই হুমায়ুনের ছেলের উপর হামলা করেছি। অথচ সেদিন আমি সকাল থেকে জজ কোর্টে উপস্থিত ছিলাম। মামলাটি যে সম্পূর্ণ মিথ্যা এতে প্রমানিত হয়। এছাড়া দোষী ব্যক্তিরা মো. জিহাদ হোসেন নামে এক ব্যক্তিকে দিয়ে আমার নামে বানোয়াট ঘটনা সাজিয়ে ২লাখ টাকার অর্থ আত্মসাতের মামলা দিয়েছেন। অথচ চেকে আমার কোন স্বাক্ষর নাই। এর সাথে আমি সংশ্লিষ্ট নই। কালামের দাবী মামলা দুটি বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন।

কালাম বলেন, হুমায়ুন গংদের অত্যাচারে আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের জীবন হুমকীর সম্মুখীন। আমাদের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের প্রতি ন্যায় বিচারের প্রার্থনা চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০