PRIYOBANGLANEWS24
১৪ মার্চ ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ: মুক্তিপন দাবি

ঢাকার নবাবগঞ্জে দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন মঙ্গল মন্ডল (৬৮) নামের এক ব্যবসায়ী। গত ৫ মার্চ সন্ধা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী গীতা রানী মন্ডল বাদী হয়ে ৯ মার্চ নবাবগঞ্জ থানায় অপহরণ মামলা করেছেন। তবে পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।

ব্যবসায়ী মঙ্গল মন্ডল উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হরকেশর মন্ডলের ছেলে। ছোট গোল্লায় তার ‘রনি ট্রেডার্স’ নামে রড ও সিমেন্ট বিক্রির দোকান রয়েছে।

মামলার এজাহার বলা হয়, গত ৫ মার্চ শুক্রবার ব্যবসায়িক কাজের কথা বলে বাসা থেকে ২৫ হাজার টাকা নিয়ে বের হয় মঙ্গল মন্ডল। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় চৌকিদার রঞ্জিতের সাথে গোবিন্দপুর ব্রিজের ঢালে বসা ছিলেন। এসময় দু’জন অপরিচিত যুবক সিমেন্ট কেনার কথা বলে তার সাথে দেখা করেন। সন্ধ্যায় ওই দুই যুবক ও তিনি গোবিন্দপুর ব্রিজের ঢালে এক দোকানে বসে চা খেয়ে সেখান থেকে চলে যায়। ওইদিনই সন্ধা সাড়ে সাতটার দিকে সবশেষ মঙ্গল মন্ডলের সাথে তার স্ত্রীর কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে মঙ্গল মন্ডলের মুঠোফোন থেকে তার স্ত্রীর নম্বরে সাড়ে ৮টার দিকে ফোন দিয়ে টাকা দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই দিকে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় জিডি করা হয়। পরের দিন সন্ধ্যায় আবারো মঙ্গল মন্ডলের নম্বর থেকে ফোন দিয়ে ২০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার দাবি করেন অপহরণকারী। এরপরও আরেকবার টাকার জন্য ফোন দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ৯ মার্চ থানায় মামলা নেন পুলিশ।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী গীতা রানী মন্ডল জানান, সবশেষ তিনদিন আগে অপহরণকরীরা ফোন দিয়ে টাকা দাবি করেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানেন না তারা। ব্যবসায়ীর কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তিনি আরো জানান, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কি কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।

ব্যবসায়ীর ছেলে হারুন মন্ডল বলেন, পুলিশ ও র‌্যাব যৌথভাবে তার বাবাকে উদ্ধারে কাজ করছে। অপহরণকারীরা জানিয়েছেন, কেউ তাদের সন্ধান পাবে না। বাবাকে বাঁচাতে হলে অপহরণকারীদের চাহিদা অনুযায়ী টাকা দিতে হবে। অপহরণকারী ফোনে হুমকি দিয়ে বলেন, প্রশাসনের আশ্রয় নিস, প্রশাসনের আশ্রয় নিয়াই থাক? মোবাইল নাম্বার ট্র্যাকিং কর?’ এভাবে ওরা হুমকি দিয়েছে।
ব্যবসায়ী মঙ্গল মন্ডলের অপহরণের ঘটনায় এলাকাবাসী অবাক।
তারা জানান, মঙ্গল মন্ডল এলাকায় মন্ডল মাঝি হিসেবে পরিচিত। অত্যন্ত সহজ সরল ও সৎ একজন মানুষ। আর্থিক অবস্থায়ও খুব বেশি ভাল না। তিনি অপহরণ হতে পারে বা তার শত্রু আছে এমন ভাবতেও পারছে না এলাকাবাসী।

মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, পুলিশ ব্যবসায়ী মঙ্গল মন্ডলকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০