PRIYOBANGLANEWS24
১৪ মার্চ ২০২১, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বালুরচরে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বালুরচর দক্ষিণ হাটি গ্রামে ২য় তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বায়তুন নুর জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় মসজিদ প্রাঙ্গণে শুক্রবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেন উপজেলার টিকরপুর মাদরাসার শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কাউছার দেওয়ান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে আরও বয়ান করেন দিঘীরপাড় বায়তুন নুর জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা ক্বারী মোঃ শহিদুল ইসলাম ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তোফাজ্জল ইসলাম।

বালুরচর দক্ষিণ হাটি বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল শিকদারের সভাপতিত্ব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাবীব ইলেকট্রিক কোম্পানীর সত্ত্বাধিকারী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শেখ শহিদুল ইসলাম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকসনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুন, ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল জব্বার শিকদার, শফিউদ্দিন ভূঁইয়া, মোঃ শওকত হোসেন মুন্সী, মোঃ হারুনুর রশিদ হারুন, মোঃ শেখ মিঠু, মোঃ নাজমুল হোসেন, মুক্তা ডেন্টাল কেয়ারের এমডি ডাঃ মোঃ নাসির উদ্দিন ও দোলা ডেন্টাল কেয়ারের এমডি ডাঃ মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ (নারী-পুরুষ) মুসল্লিরা উপস্থিত ছিলেন। মহিলাদের মাহফিল শুনার জন্য রাখা হয়েছিল আলাদা সুব্যবস্থা।

মাহফিলে প্রধান বক্তার বয়ান শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০