PRIYOBANGLANEWS24
১০ মার্চ ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে একরাতে দুই বাড়িতে ডাকাতি

ঢাকার নবাবগঞ্জে এক রাতে পৃথক দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টার উপজেলার চুড়াইন এলাকার রোকন উদ্দিন ও কামরুজ্জামান নামে দুই ব্যক্তি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাতরা দুই বাড়ির বিল্ডিং এর জানালা কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আলমারীতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ডাকাত দলের সদস্যরা।

ভুক্তাভোগী কামরুজ্জামান জানান, বুধবার ভোর ৫টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ দল ডাকাত আমার বিল্ডিং এর রুমের জানালার রড কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা আলমারীর চাবি নিয়ে ৩ ভরি স্বর্ণ, প্রায় ২০ ভরি রুপা ও নগদ ২০ হাজার টাকা লুট করে। আমার গলায় ছুরি ধরে ‘চিৎকার’ করতে নিষেধ করেন ডাকাতরা।

এদিকে পাশের বাড়ির রোকন উদ্দিন জানান, আমার বাড়িতেও ভোর সাড়ে ৫টার দিকে জানালার রড কেটে একই প্রবেশ করে ডাকাতরা। তারা আমাদেরও জিম্মি করে আলমারী থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ এবং নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায়।

খবর পেয়ে বুধবার বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম এবং নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি ডাকাতির আলামত। তবে খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০