PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২১, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৃথিবীতে শিক্ষকরা হলো সবচেয়ে সম্মানিত ব্যক্তি: ঢাকা জেলা প্রশাসক

ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেছেন, পৃথিবীতে শিক্ষকরা হলো সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমাদের রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের যে শিক্ষক তাদেরকে এখনো মাথা নত করে সালাম করেন।’ ঢাকার দোহার উপজেলায় করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের সাথে এই দিক নিদের্শনা ও মতবিনিময় সভা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন সন্তানের ছোট বেলার বড় শিক্ষক হচ্ছেন মা। কিন্ত মা’র আঁচল ছেড়ে এখন একটি শিশুটি শিখতে যায় প্রথমে যায় শিক্ষককের কাছে। তখন শিক্ষক তাকে যা শেখায় শিশুটি তাই শিখে সারা জীবনের জন্য। আমাদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত করতে বাবা মায়ের পরে প্রধান ভূমিকা রাখেন শিক্ষকরা।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হোসেন সহ উপজেলার সকল কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০