PRIYOBANGLANEWS24
৬ মার্চ ২০২১, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডে দোহারের যুবক নিহত

গাজীপুরে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডে মাসুম সিকদার (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ছাড়া দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় অবস্থিত ঢাকা গার্মেন্ট অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের পোশাক কারখানার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুম সিকদার ঢাকার দোহারের কুসুমহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কারখানার কেমিক্যালের গুদামে আগুন দেখতে পান শ্রমিকরা। আগুন নিভাতে গিয়ে কারখানার কয়েকজন শ্রমিক আহত হন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, সকালে উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্ট অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার টিনশেড গুদামে আগুন লাগে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দগ্ধ হয়ে কারখানাটির শ্রমিক মাসুম মারা যান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ওই কারখানায় সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০