PRIYOBANGLANEWS24
৩ মার্চ ২০২১, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

ঢাকার দোহারের বাহ্রাঘাট এলাকায় তালতলা সরকার বাড়ী ঘাটে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি ও চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে বাহ্রাঘাটের পাশে সরকার বাড়ীর ঘাটে নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা কুতুবপুর নৌ পুলিশকে খবর দিলে নৌ পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। এসময় দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি সদস্যরা উপস্থিত ছিলেন।

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করি। লাশটি গলিত ছিলো। প্রাথমিক ভাবে শরীরে কোন ক্ষত চিহ্নের বা আঘাতের চিহ্ন দেখা যায় নি। বয়স আনুমানিক ধারনা করা হচ্ছে ২৫ থেকে ৩০ বছর হবে। পরনে লাল খয়েরি মেক্সি ও হাতে শাখা পরা ছিলো। প্রাথমিক ভাবে হিন্দু ধর্মের বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০