PRIYOBANGLANEWS24
২ মার্চ ২০২১, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সেপটিক ট্যাংক বিষ্ফোরণে আহত ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মার্কেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষ্ফোরণ ঘটে এক শ্রমিক আহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার বাগমারা বাজারের হাজী শফিউদ্দিন সুপার মার্কেটের দোলা ডেন্টাল কেয়ারের ভিতরের সেপটিক ট্যাংকটি বিষ্ফোরিত হয় বলে বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু জানান।

আহত মোঃ রানা উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের বাসিন্দা। চুক্তিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজ করে সে।

প্রত্যক্ষদর্শী বাগমারা বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির কার্যকরী সদস্য মোঃ শাহজাহান জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই মার্কেটের নিচ তলায় দোলা ডেন্টাল কেয়ারের ভিতরে থাকা সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজ করছিল ওই শ্রমিক। ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে মেশিন দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ট্যাংক পরিষ্কার করার কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ট্যাংকে বিষ্ফোরণ ঘটলে ঢাকনা উড়ে যায় এবং ডেন্টাল কেয়ারের একাংশের সম্পূর্ণ গ্লাস, সিলিং থাই, দুুটি ফ্যান, ছয়টি লাইট ও সাইনবোর্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি ভেঙ্গে যায়। এসময় শ্রমিক রানা দোকানের বাহিরে থাকায় সে সামান্য আহত হয়েছে।

বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেন্টু জানান, ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার কোনো মাধ্যম না থাকায় দীর্ঘদিনের জমে থাকা গ্যাস থেকেই বিষ্ফোরণের এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার ব্যবস্থা করার জন্য ওই মার্কেটের মালিককে তাগিদ দেওয়া হবে।

দোলা ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডাঃ সাদ্দাম জানান, দুর্ঘটনায় তার লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জলিল জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০