PRIYOBANGLANEWS24
১৯ ফেব্রুয়ারী ২০২১, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ধসে পড়ল তিনতলা ভবন

কেরানীগঞ্জে তিন তলা একটি আবাসিক ভবন পাশ্ববর্তী পুকুরে ধসে পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মধ্য চড়াইল এলাকায় ওই ভবনটি পুকুরে পুরোপুরি ধসে পড়ে। এসময় ভবনে থাকা ৭ বাসিন্দার মধ্যে ২ জন বেরিয়ে আসতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং ভবনে আটকে পড়া বাকি ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, জলাশয়ের পাড়ে কয়েকটি পিলারের উপর ভবনটি নির্মান করা হয়েছিল। ওই জলাশয়ের পাড়ে এরকম আরও কয়েকটি ভবন রয়েছে। সবগুলো ভবনই নিয়ম বহির্ভূতভাবে নির্মিত হয়েছে। চরম নিরাপত্তা ঝুকিঁ নিয়ে তৈরী এসব ভবনের মধ্যে জানে আলমের মালিকানাধীন ৩ তলা বাড়িটি পুকুরের মধ্যে পুরোপুরি হেলে পড়ে গেছে। ভবনটিতে জানে আলমের পরিবার থাকতো।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, সামান্য কয়েকটা পিলারের ওপর বাড়িটি নির্মান করা হয়েছিল। যার কারনে এটি ধসে পড়েছে। ভবনটি পড়ার সময় পাশের দুটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। আমরা তাৎক্ষনিক ওই দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সেখানকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীষ বর্ধন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভবনের মধ্যে আটকে পড়া ৫ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। তিনি আরও জানান, যথাযথ নিয়ম না মেনে ভবনটি পুকুর পাড়ে তৈরী করা হয়েছিল। নরম মাটি এবং পিলারের ওপর থাকায় বাড়িটি পুকুরের মধ্যে হেলে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০