PRIYOBANGLANEWS24
১৪ ফেব্রুয়ারী ২০২১, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় পাগল আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা বটতলা সার্বজনীন মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুরের ঘটনায় এক পাগল (১৭) কে আটক করেছে পুলিশ।

মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ জানান, শোল্লা বটতলার মন্দির প্রাঙ্গণে ২৫/৩০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করেন শিল্পীরা। আগামী ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজাকে সামনে রেখে বেশ কয়েকটি প্রতিমা তৈরি করে রেখেছিলেন তাঁরা। শনিবার রাতের কোন এক সময় মন্দিরের সীমানা প্রাচীর টপকে ভেতরে থাকা মাটির ৬টি সরস্বতী প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলে।

রবিবার সকালে এমন দৃশ্য দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান। সেখানকার শ্বশান ঘাটে স্থানীয় যুবকরা এক পাগলকে দেখতে পায় তার হাতে প্রতিমার ভাঙচুরের কিছু অংশ শাখা সিঁদুরও রয়েছে। প্রাথমিক ভাবে এতে প্রমানিত হয় যে এ কাজ পাগলের বলে জানান ইউপি চেয়ারম্যান তুহিন।

এ ঘটনায় রবিবার সাড়ে ৩টায় সরেজমিন পরিদর্শন করে দোহার সার্কেল এসপি মো. জহিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দী মনজু, ওসি সিরাজুল ইসলাম শেখ।

দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম বলেন, পাগলকে আটক করা হয়েছে। ছেলেটির বয়স কম আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

এব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ কাজটি একজন পাগলে করেছে বয়স আনুমানিক ১৭ বছর। তাকে থানায় নিয়ে আসা হয়েছে সে একেক সময় একেক নাম বলছে। তবে এ ঘটনায় মন্দির কমিটি কোন অভিযোগ করেনি বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০