PRIYOBANGLANEWS24
৮ ফেব্রুয়ারী ২০২১, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার-নবাবগঞ্জে প্রকল্প গ্রহণ করা হয়েছে: পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করিম বিন আনোয়ার বলেন, দোহার-নবাবগঞ্জে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইছামতি আমরা খনন করবো, ওখানে রেগুলেটর নির্মাণ করতে হলে রেগুলেটর নির্মাণ করবো। ইছামতি নদীর সংযুক্ত যে খালগুলো আছে তার আশেপাশে যেগুলো দিয়ে পানি নিষ্কাষণ হয় সেগুলো খনন করবো। সেই পরিকল্পনা করেছি আমরা। আপনাদের এমপি সালমান এফ রহমান এব্যাপারে নিয়মিত খোঁজ রাখছেন। একটু অপেক্ষা করুন, কাজ হবে। রবিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি পদ্মা নদী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

দোহারে নয়াবাড়ি থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া হয়ে কাঞ্চনপুর ইউনিয়ন পর্যন্ত পদ্মা নদীর বাঁধ নির্মাণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নদী ভাঙ্গন কবলিতদের পুন:বাসন এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

দোহার ও নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে ইছামতি নদীর পুনঃখনন ও কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজারে একটি বক্স কালভার্ট নির্মাণ করে পদ্মার নদীর পানি চলাচলের সু-ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০