PRIYOBANGLANEWS24
৩ ফেব্রুয়ারী ২০২১, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ছয় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার, ১৭ দোকান উচ্ছেদ

ঢাকার দোহারের জয়পাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র প্রায় ছয়কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নির্দেশে সরকারি সম্পত্তি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। ৫৩ বছর ধরে জমিটি দখলে রেখেছিল অবৈধ দখলদাররা। অভিযানে ছোট-বড় মিলিয়ে আধাপাকা ও টিন কাঠের অন্তত ১৭টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হয়। বুধবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। ১৯৬৮ সাল থেকে উপজেলার জয়পাড়া বাজারের সাড়ে ষোল শতাংশ সম্পত্তি দখলে রেখে সেখানে দোকান নির্মাণ করেছিলেন বিল্লাল ভূইয়া, মো. আকবর আলী, আব্দুল ছাত্তার, জাকির হোসেন, শিউলি আক্তার, শওকত হোসেন মিজলু, মো. সালাহউদ্দিন ও আব্দুল কুদ্দুস। তবে দখলে থাকা ব্যক্তিদের দাবি জমিটির অনুকুলে তাদের প্রয়োজনীয় সব কাগজপত্রই রয়েছে।

জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা প্রশাসনের নির্দেশে মূল্যবান এই সরকারি সম্পত্তির দখল ছেড়ে দিতে ৮ জনকে গত ৩১ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়। নোটিশে স্থাপনা সরাতে ৭ দিনের সময় বেধে দেয়া হয়। তারা সেই নির্দেশনা না মানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০